• শিক্ষা

পবিপ্রবিতে পিএমবিএ প্রোগ্রামের ১১ বর্ষপূর্তি উদযাপিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের ১১ বর্ষপূর্তি অনুষ্ঠান  উদযাপিত হয়েছে। ২২ নভেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুরু হয়। 

পিএমবিএ প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক ড. মো. হাসান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ, পিএমবিএ ও পিজিএস এর ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার।

আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক ও পিএমবিএ প্রোগ্রামের সাবেক ও বর্তমান-শিক্ষার্থীরা। এসময় পিএমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। অধিকাংশ শিক্ষার্থীরা চাকরির পাশাপাশি এমবিএ এর পড়াশোনা সম্পূর্ণ করার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। অ্যালামনাইদের ধন্যবাদ জানিয়ে পিএমবিএ প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক ড. মো. হাসান উদ্দিন বলেন। 

“আমরা ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম করতে চাই।  আমাদের শিক্ষার্থীদের দেশ ও দেশের বাইরে কৃত জ্ঞানের মাধ্যমে সফলতা অর্জন করবে।" প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, "আপনার যে যে স্থানে অবস্থান করছেন এই প্রোগ্রাম শেষে পবিপ্রবির প্রতিনিধিত্ব করবেন এবং নিজের অবস্থান আরো সুদৃঢ় করবেন। আইনি বাধা না থাকলে আগামী কনভোকেশনে আপনাদেরও যুক্ত করা হবে।"

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo