• শিক্ষা

কোর্স ক্রেডিট ছাড়াই পিএইচডি ডিগ্রি নিতে পারবে শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ( বাকৃবি ) প্রচলিত কোর্স ক্রেডিট সিস্টেমের পাশাপাশি কোর্স ক্রেডিট সিস্টেম ছাড়াও পিএইচডি ডিগ্রী নিতে পারবে শিক্ষার্থীরা। শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, 'বিগত ১৮-০৩-২০২৪ তারিখে অনুষ্ঠিত উচ্চ শিক্ষা গবেষণা কমিটির ২৬১ তম সভার বিবিধ-৯ এর (ii) নং সুপারিশটি বিগত ২৬-০৫-২০২৪ তারিখে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের ১৮৪ তম অধিবেশনের ৩ (খ) এর বিবিধ-৯ (ii) নং সিদ্ধান্তমূলে গৃহীত হওয়ায় সিন্ডিকেটে রিপোর্ট করার শর্তে বর্তমানে প্রচলিত কোর্স ক্রেডিট সিস্টেমের (এপ্রিল ২০২১ হতে কার্যকর) পাশাপাশি কোর্স ক্রেডিট সিস্টেম ছাড়া পিএইচডি ডিগ্রী প্রদান করা হবে।

শুধুমাত্র পিএইচডি ছাত্র/ছাত্রীদের সুপারভাইজ করার যোগ্যতা অর্জনকারী শিক্ষকগণ পিএইচডি কোর্সের ছাত্র-ছাত্রীদের ক্লাস নিতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এর নীতিমালা অনুসরণে পিএইচডি এর শুরুতে কিছু কোর্সওয়ার্ক থাকতে হবে, যা ভর্তি কমিটি কর্তৃক নির্ধারিত হবে। ইহা বিজ্ঞপ্তি প্রদানের তারিখ থেকে কার্যকর হবে।'

মন্তব্য (০)





image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

১

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

২

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৩

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৪

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৫

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

  • company_logo