ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। সোলায়মান সেলিম ওই আসনের সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে। গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিম গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন রাত দেড়টায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটায় চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেফতার করে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাজি সেলিমপুত্র সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। এর আগে তার বাবা হাজি সেলিম গত ১ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার হন।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী মো. সেলিম মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি দুই ছেলেও একই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শেষ পর্যন্ত ওই আসনে নৌকার মনোনয়ন পান সোলায়মান সেলিম।
নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...
নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...
নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...
নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

মন্তব্য (০)