ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধিঃ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পঞ্চগড়ে প্রথমবারের মত চারুকলা ও আইসিটি বিষয়ের প্রথম পর্বের চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডের অধীনে বোদা উপজেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গ্রীণল্যান্ড চারুকলা ইন্সটিটউটের ৭০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। পঞ্চগড় টেকনিক্যাল স্কুল ও কলেজ ভ্যেনুতে অনুষ্ঠিত আটটি বিষয়ে ৮০০ নম্বরের এই পরীক্ষা রবিবার (১০ নভেম্বর) শেষ হয়েছে।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আশা এই পরীক্ষায় পাশের পর আগামিতে বিভিন্ন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা এবং আইসিটি শিক্ষক হিসেবে শিক্ষকতা করতে পারবেন। পরিচালক আলিয়ার রহমান জানান, পঞ্চগড়ে প্রথমবারের মত চারুকলা বিষয়ে স্নাতক পাশের পর বেকার নারী পুরুষরা অমাদের প্রতিষ্ঠানে এডভান্স সার্টিফিকেট কোর্সে অধ্যয়ন করছেন।
আশা করি চুড়ান্ত পর্বের পরীক্ষায় পাশের পর তারা চাকুুরি ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবেন। কারন দেশের প্রতিটি স্কুল কলেজ এমনকি মাদ্রাসাগুলোতেও একজন আর্ট শিক্ষক প্রয়োজন। সারা বাংলাদেশে প্রায় ৪৫ হাজার ফাইন আর্ট শিক্ষকের প্রয়োজন রয়েছে। পরিবারের কাজের ফাঁকে নারীরাও এই কোর্সে অধ্যয়ন করছেন।
জানা যায়, ২০২৩ সালে বোদার বাইপাস ওয়াইমোড় সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত গ্রীণল্যান্ড চারুকলা ইন্সটিটউটে ফাইন আর্ট ও আইসিটি এই দুটি বিষয়ে কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদন লাভ করে যার কোড ১১০৭৭। চলতি বছরের জানুয়ারি মাসে ফাইন আর্টে ৬০ জন ও আইসিটি শিক্ষায় ২০ জন নারী পুরুষ শিক্ষার্থী ভর্তি হয়ে অধ্যয়ন শুরু করেন।
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...
নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...
নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...
নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

মন্তব্য (০)