• রাজনীতি

শামা ওবায়েদ এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ  ফরিদপুরের সালথা-নগরকান্দা, ফরিদপুর-২ দক্ষিণ বঙ্গের অগ্নিকন্যা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আটঘর বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠন। 

রবিবার (৩ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার সাড়ুকদিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিল শেষে সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আটঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব খানের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদুর রহমান, সাধারণ সম্পাদক আলী মাতুব্বর সহ আরো অনেকে।

বক্তারা এসময় শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।  

 

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo