• শিক্ষা

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী, অভিভাবক এবং স্বেচ্ছাসেবকদের সহায়তায় পাশে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতি। শুক্রবার (২৫ অক্টোবর) কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে নেওয়া ৪ নং স্টল থেকে তাঁরা উক্ত সহায়তা প্রদান করেছে।

কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতি পবিপ্রবিতে প্রথমবারের মতো এই কর্মসূচি গ্রহণ করে। তাঁরা স্টলে ফ্রীতে মোবাইল, মানিব্যাগ, ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র টোকেনের রাখার ব্যবস্থা করেন এবং সকলের জন্য নাস্তা ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন।

এ বিষয়ে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জান্নাতীন নাঈম জীবন বলেন, ভালো কিছু করবো মূলত এই চিন্তা থেকে শুরু। যা কেউ করে না কিন্তু মানুষের উপকার হবে এমন কিছু করবো এমন ভাবনা থেকেই আজকের এই আয়োজন। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান এবং অর্থ সম্পাদক রবিন আহমেদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নাস্তা এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এছাড়াও যাঁরা আমাদের সাথে যোগাযোগ করে আগেই এসেছে তাদের রাতের খাবার এবং সকালের নাস্তার ব্যবস্থা করা হয়।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo