• শিক্ষা

শিক্ষা ও গবেষণায় দেশে প্রস্তুত দ্বিতীয় বাঘের কঙ্কাল

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের এনাটমি ও হিস্টোলজি বিভাগের ল্যাবরেটরিতে নতুন করে সংযোজন করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের কঙ্কাল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম কঙ্কালটি উন্মোচন করেন। 

অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী এবং গবেষকদের দীর্ঘ দিনের পরিশ্রমের পর প্রস্তুত হয় বহুল আকাঙ্ক্ষিত কঙ্কাল। বন্যপ্রাণী গবেষণার ক্ষেত্রে বাঘের কঙ্কাল উক্ত অনুষদের শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আরেকটি নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা রাখছেন বিভাগের শিক্ষকবৃন্দ।

কঙ্কাল প্রস্তুতে সার্বিকভাবে সহায়তা করেছেন এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তোফাজ্জল হোসেন এবং তৈরিতে অংশগ্রহণ করেছেন ডা. তারিকুর রহমান তারেক, সানজিদ, বাতেন, লোকমান, আশরাফ, পিয়াস, আমিনুল, জামিনসহ আরো অনেক শিক্ষার্থীবৃন্দ। রয়েল বেঙ্গল টাইগারটি ২০২২ সালে রংপুর চিড়িয়াখানায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করে। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের অনুমতিক্রমে একই বছরের অক্টোবর মাসে মৃতদেহ উত্তোলনের প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

দীর্ঘদিনের পরিশ্রমে বিভিন্ন প্রক্রিয়া ও কর্মকান্ড অবলম্বনের মাধ্যমে পূর্ণাঙ্গ কঙ্কাল প্রস্তুত হয়। কংকাল প্রস্তুতকরণ সদস্য ডা. মো. তারিকুর রহমান তারেক বলেন, "এনাটমি ল্যাব সমৃদ্ধ করার জন্য দুর্লভ বন্য প্রাণি সংগ্রহ ও প্রস্তুতকরণে বরাবরের মত অংশ নিবো। পবিপ্রবির এনাটমি ল্যাব হবে বন্য প্রাণির কঙ্কাল গবেষণার অন্যতম তীর্থভূমি।"অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বলেন, "আমি খুবই আনন্দিত একটি তারুণ্যদীপ্ত উদ্যমী দল নিয়ে বাঘ এবং জলহস্তীর কংকালের কাজটি শেষ করতে পেরেছি। ভবিষ্যতে নতুন কংকাল সংযোজন করে ল্যাবকে সমৃদ্ধ করার এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।

"এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, "বাঘের কংকালটি জ্ঞান অর্জনের অমূল্য ভান্ডার হয়ে থাকবে। এভাবেই পবিপ্রবি শিক্ষা ও গবেষণায় এগিয়ে গিয়ে দক্ষ ভেটেরিনারিয়ান তৈরি করবে।"পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের উপস্থিতিতে বাঘের কঙ্কালটি শিক্ষা ও গবেষণার জন্য উন্মুক্ত করা হয়।

এসময় তিনি বাঘের এ কঙ্কাল সন্নিবেশন একটি দুর্লভ কাজ বলে আখ্যায়িত করেছেন। তিনি আরো বলেন, "এ ধরনের গবেষণামূলক ব্যতিক্রমধর্মী কাজে কঙ্কাল তৈরির সাথে সংশ্লিষ্ট ছাত্র ও শিক্ষক দলটির স্বতঃস্ফূর্ত অবদান বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য সম্পদ হয়ে থাকবে। যা ভবিষ্যতে শিক্ষার্থী ও গবেষকদের জন্য অনুপ্রেরণা যোগাবে।

" এছাড়াও এনাটমি এন্ড হিস্টোলজি ল্যাব সমৃদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতের ন্যায় সর্বোচ্চ সহায়তা করবে বলেও তিনি আশ্বস্ত করেছেন। উল্লেখ্য যে, গত বছর পবিপ্রবির এনাটমি মিউজিয়ামে দেশের একমাত্র জলহস্তির কঙ্কাল উম্মোচিত করা হয়। তবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম বাঘের কঙ্কাল তৈরি করা হয়।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo