ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধি: ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে শিশু নিকেতন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ও বিকেল সাড়ে ৩টায় উম্মুল হুদা নুরানী ও হাফেজিয়া মাদরাসায় পৃথকভাবে শিক্ষাথীদের সচেতনতা বৃদ্ধিতে দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ সার্কেলের আয়োজনে ও সড়ক বিভাগের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সড়কে চলাচলে নিয়ম ও ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতামূলক এ সভায় সভাপতিত্ব করেন বিআরটি এর কুড়িগ্রাম জেলা সার্কেলের সহকারি পরিচালক মো:নুরুস সাফা সরকার। এসময় অন্যান্যের মধ্যে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক মো:আব্দুল কাদের,সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো:মেহেদী হাসান সরকার,প্রেসক্লাব সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট ও মাদরাসার সভাপতি ও দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক অধ্যাপক মো: লিয়াকত আলী,প্রধান শিক্ষক প্রতীমা রায় চৌধুরী,মাদরাসা মুফতি মাওলানা মো:হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষাথীরা।
নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...
নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...
নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

মন্তব্য (০)