• লিড নিউজ
  • শিক্ষা

গোপালপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়, নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভেঙ্গুলা বহুমুখী উচ্চ বিদ্যালয় দল অংশ নেয়। ফাইনাল রাউন্ডে এসে চ্যাম্পিয়ন হয় সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় দল। 

প্রতিযোগিতায় মডারেটর ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দর, শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রূপ জিন্নাত রিয়া ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান।

এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হারুনুর রশিদ, সম্পাদক মো. বদিউজ্জামান শিকদার, সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই, প্রেসক্লাবের সহসভাপতি কে এম মিঠু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo