• শিক্ষা

চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হলেন সিরাজুল ইসলাম

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম। ঢাকা বিভাগীয় কমিশনার ও বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান এবং বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব  মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, প্রতিষ্ঠান,কর্মকর্তা ও কর্মচারীগনের তালিকায় তা প্রকাশ পায়।

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ নিজপাড়া গ্রামের কৃতি সন্তান মোঃ সিরাজুল ইসলাম ঢাকা বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ ও তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের বিভিন্ন উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন শেষে ২০২৩ সালের পহেলা মার্চে মধুখালী উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যশোর সদরে শিক্ষা অফিসার হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

এই স্বল্প সময়ের মধ্যেই তিনি শিক্ষা অফিসার পদে সুনাম অর্জন করেন। উবর্ধতন কর্তৃপক্ষের দেয়া সরকারি দ্বায়িত্ব যথাযথভাবে পালন করায় তিনি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে মনোনিত হয়েছেন। মোঃ সিরাজুল ইসলাম জানান, সৎ ও নিষ্ঠার সাথে কাজ করায় তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতে তিনি শিক্ষার মানউন্নয়নে আরও সচেষ্ট ভূমিকা পালন করবেন বলে আশা ব্যক্ত করে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo