• শিক্ষা

প্রথমবারের মতো অটোমেশন ভর্তি প্রক্রিয়ায় পবিপ্রবি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হতে যাচ্ছে। পবিপ্রবির এই নতুন অনলাইন ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য সময়সাশ্রয়ী এবং সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

এবারই প্রথমবারের মতো রেজিস্ট্রেশন ফর্ম, একাউন্ট স্লিপ, ফ্যাকাল্টি স্লিপ, প্রক্টর ফর্ম ও হল ফি সবই অটোমেশন পদ্ধতিতে সম্পন্ন হবে। ভর্তি কার্যক্রম ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। 

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.pstu.ac.bd) থেকে তাদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

অনলাইনে ভর্তি প্রক্রিয়ার ধাপসমূহ:

১. জিএসটি সিস্টেমের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য ও অবশিষ্ট ফি জমা দিতে হবে।

২. শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু করার পূর্বে এডমিশন গাইডলাইন ভালোভাবে পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৩. আবেদন প্রক্রিয়ায় জিএসটি এডমিশন ইউনিট এবং এপ্লিকেশন আইডি সঠিকভাবে দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে এবং মোবাইল নম্বর যাচাই করে ওটিপি এর মাধ্যমে লগইন করতে হবে।

৪. প্রাপ্ত ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে, শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার তথ্য যাচাই এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

৫. ভর্তি ফরমের তথ্য প্রদান শেষে অবশিষ্ট ফি কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

৬. সবশেষে আবেদনকারীকে ডাউনলোড স্লিপ বাটনে ক্লিক করে রসিদ (Acknowledgement Slip) ডাউনলোড ও প্রিন্ট করে চূড়ান্ত ভর্তির জন্য সংরক্ষণ করতে হবে।

ভর্তি সংক্রান্ত যেকোনো সমস্যার সম্মুখীন হলে হেল্প লাইন অথবা কমপ্লেন বক্স এর মাধ্যমে সমাধান পাওয়া যাবে। উল্লেখ্য, নির্ধারিত তারিখে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।

এ বিষয়ে পবিপ্রবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান বলেন, এই পদ্ধতিতে শিক্ষার্থীরা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে তাদের সমস্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবে। স্বল্প সময়ে সহজেই তারা সকল প্রক্রিয়া শেষ করতে পারবে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের জন্য সফলতা। এতে করে শিক্ষার্থীদের ভোগান্তির অবসান ঘটবে।আমাদের পর্যাপ্ত জনবল না থাকলেও অধ্যাপক ড. শামসুজ্জামানের দক্ষ তত্ত্বাবধানে আমাদের ভর্তির  সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই অটোমেশন  সম্পন্ন হয়েছে। আমরা আশা করি দ্রুতই আমাদের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের এন্ট্রি ফরম, এনরোলমেন্ট ও  ফলাফলসহ সকল কিছু অটোমেশন করতে পারবো।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo