• লিড নিউজ
  • রাজনীতি

সাবেক এমপি মো. সোহরাব উদ্দিন গ্রেফতার

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি: ৫ অগাস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পর দায়ের করা মামলায় কিশোরগঞ্জ-২ কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক এমপি ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

বুধবার, ৯ অক্টোবর বেলা সাড়ে ৩টায় গোয়েন্দা নজরদারীর মাধ্যমে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সোহরাব উদ্দিন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের চকদিঘা গ্রামের মৃত হাজী মো. ওয়াহাব আলীর ছেলে।

সাবেক এই এমপি’র বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানাসহ মোট ৫টি মামলা রয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিডিচ্যানেল ফোরকে জানিয়েছেন, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো.আশরাফুল কবির। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ব্যবসায়ী মো. মতিউর রহমান এই মামলার বাদী।     

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo