• রাজনীতি

লালমনিরহাটে বন্যার্তদের পাশে বিএনপি

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার ও বুধবার  বিকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মাড়াইহাট বাজার ও খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার পাকার মাথা ও আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার সাড়ে ৫'শত পরিবারের মাঝে এসব  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল ও তেল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এ সহায়তা অব্যাহত থাকবে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা নদীর ভাঙ্গনরোধে কাজ করা হবে।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্মম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিস,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দসহ বিএনপির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo