• শিক্ষা

নগরকান্দায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষকের পদত্যাগ দাবি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ শিক্ষার্থীদের যৌন হয়রানি করে ভয়-ভীতি প্রদর্শন, মাদক সেবন ও ধর্মীয় বৈষম্য সৃষ্টি সহ নানা অনিয়মের অভিযোগ এনে ফরিদপুরের নগরকান্দার এম এ সাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেন খানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (০২ অক্টোবর)  নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজটির সভাপতি কাফী বিন কবিরের কাছে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জমা দেন শিক্ষার্থীরা।

অভিযোগের শিক্ষার্থীরা উল্লেখ করেন, এম এ শাকুর মহিলা কলেজের (ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের) প্রভাষক ফরহাদ হোসেন খান তাদের সাথে বিভিন্ন সময় অশালীন ভাষায় কথাবার্তা, খারাপ আচরণ, অশালীন দৃষ্টিভঙ্গি প্রদর্শন, শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন ও মাদক সেবনসহ নানান অপকর্মের কথা অভিযোগ পত্রে তুলে ধরেন। এ সময় তারা প্রভাষক ফরহাদ খানের পদত্যাগের এক দফা দাবি তুলে ধরেন। 

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক ফরহাদ হোসেন খান জানান, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ শিক্ষার্থীরা এনেছে তার কোন ভিত্তি নেই, আমাকে সামাজিকভাবে সম্মানহানি ও হয়রানির জন্যেই তারা এই নাটক সাজিয়েছে, যা তদন্ত করলেই বেরিয়ে আসবে। 

অভিযোগের বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির সভাপতি কাফী বিন কবির জানান, বুধবার ( ২ রা অক্টোবর)  সকালে এক শতাধিক শিক্ষার্থীরা এম এ শাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেন খানের বিরুদ্ধে যৌন হয়রানি সহ বিভিন্ন অভিযোগ এনে গণস্বাক্ষরিত একটি অভিযোগ পত্র জমা দিয়েছে। আমরা খুব শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo