• লিড নিউজ
  • জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে কমিটি গঠন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সরকারকে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে সরকার।   অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে আহ্বায়ক করে এই কমিটি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয় এক সংবাদ সম্মেলন বলেন, এই কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সবার দাবি এবং চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়সহ সার্বিক দিক পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দেবে।  

কমিটিকে আগামীর সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির আহ্বায়ককে ক্ষমতা ও এখতিয়ার দেওয়া হয়েছে, যে কয়জন সদস্য প্রয়োজন উনি কমিটিতে নেবেন।

এক প্রশ্নের উত্তরে জনপ্রশাসন সচিব বলেন, সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে যারা আন্দোলন করছে তাদের কোনো আশ্বাস দিচ্ছি না, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা এখন ৩০ বছর। এটি ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা। তবে আগের সরকারগুলো এ দাবির বিষয়ে সাড়া দেয়নি।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ৩৫ বছর করার আন্দোলন আবার জোরদার হয়েছে। এমনকি সোমবার দুপুরের দিকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন।  

তাদের সরাতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হন আন্দোলনকারীরা। তখন আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আন্দোলনকারীরা বলছেন, তারা ৩৫ এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না।

মন্তব্য (০)





image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

image

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ...

image

‎আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হক...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট...

  • company_logo