• লিড নিউজ
  • জাতীয়

দেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে আজওঃ আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি কমেছে, তবে বেড়েছে উত্তরাঞ্চলে। গত দুইদিন রংপুর ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা এ দুই বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের স্টেশন পর্যবেক্ষণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে সর্বোচ্চ ১৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায়। এছাড়া দিনাজপুর, সৈয়দপুর ও ডিমলাতে ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময়ে রাজশাহী বিভাগের জেলাগুলোতে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হয়েছে।

ভারী বৃষ্টির ফলে উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বাড়ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

মন্তব্য (০)





image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

image

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ...

image

‎আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হক...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট...

  • company_logo