• গণমাধ্যম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ ভুয়া সাংবাদিক আটক

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ বিজয়নগরে প্রাইভেটকারসহ ৫ ভুয়া সাংবাদিক আটক করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- গাজীপুর জেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে রাহিম রানা চৌধুরী (২৮), মো. আবুলের ছেলে মো. জোবায়ের হোসেন (৩৫), কিশোরগঞ্জ জেলার মো. বাদল মিয়ার ছেলে মো. মোমেন মিয়া (২৫), মৃত আতর আলীর ছেলে সায়েদ আহম্মেদ স্বপন (৩০) ও নরসিংদী জেলার মো. আসাদ মিয়ার ছেলে মো. জুনায়েদ মিয়া (২২)।

তারা সবাই প্লাস্টিক ব্যবসায়ী।জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি টহল দল পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা ব্রিজে রাতে টহল দিচ্ছিলেন। এসময় ‘একুশে নিউজ’ স্টিকার যুক্ত একটি প্রাইভেটকারকে থামতে সংকেত দেয় পুলিশ। পরে গাড়ি থামালে ভেতরে থাকা ৫ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা সাংবাদিক পরিচয় দেয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সাংবাদিকতার পেশার সঠিক কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাদেরকে থানা হেফাজতে আনা হয়েছে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ভুয়া সাংবাদিকের পরিচয়ে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মন্তব্য (০)





image

‎গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারট...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় ...

image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

  • company_logo