• লিড নিউজ
  • জাতীয়

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ নারী গার্মেন্টস কর্মী নিহত

  • Lead News
  • জাতীয়

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ  ঢাকা আরিচা মহাসড়কের মা‌নিকগ‌ঞ্জের শিবালয় উপ‌জেলার বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী গার্মেন্টস কর্মীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৩ নারী গা‌র্মেন্টসকর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওই বাসে থাকায় অধিকাংশ যাত্রী। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছে। 

দুর্ঘটনায় গুরুতর আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য আনার পথে বীথি আক্তার (৩০) ফুলি বেগম (২৫) ও সাবিনা আক্তার (২৮) মারা যায়। গুরুতর আহত ২০ জনের মধ্যে পারভিন আক্তার, রেহেনা আক্তার, গোলাপী বেগম, লিপি আক্তার ও সাথি আক্তারকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম বলেন, সকালের দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছে। দুর্ঘটনা কবলিত গার্মেন্টসকর্মী বাহী বাসটির সামনের অংশ দুমরে মুচরে যায়। এর ট্রাকটি পার্শবর্তী খাদে পড়ে যায়। তবে হতাহতদের পরিচয় এখনো জানায় যায়নি। হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কত্যর্বরত চিকিৎসক শাম্মী আক্তার জানায়, আহত রোগীর সংখ্যা এখনো নিরুপন করা সম্ভব হয়নি। তবে এ পর্যন্ত ২০ জনকে তারা চিকিৎসা সেবা দিয়েছে। তিনি আরও জানায়, হাসপাতালে আনার আগেই তিন নারী গার্মেন্টসকর্মী মারা গেছে।

মন্তব্য (০)





image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

image

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ...

image

‎আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হক...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট...

  • company_logo