• শিক্ষা

জাককানইবি সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের এক বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

এছাড়া প্রশাসনিক ভবন সংলগ্ন স্থান থেকে একটি র‍্যালী বের হয়ে প্রশাসনিক ভবন ও কলাভবনের রাস্তা প্রদক্ষিণ করে।

পরবর্তীতে কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাংবাদিক ফোরামের সকল সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি শাকিল বাবু বলেন, "আমরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে একবছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করলাম। যা আমাদের জন্য গর্বের। সবাই সুসংগঠিত হয়ে কাজ করে আমরা সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।"

সাধারণ সম্পাদক রোকন বাপ্পি বলেন, "শুভ জন্মদিন সাংবাদিক ফোরাম। সৃষ্টি থেকে এই পর্যন্ত একটি বছরের পথ অতিক্রম কখনই সহজ ছিল না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখার মাধ্যমেই যা একমাত্র সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিক ফোরাম আরও কঠিন বাস্তবতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে চাই, যা সাংবাদিক ফোরামকে ঝালিয়ে পুড়িয়ে আরও খাঁটি করে তুলবে।"

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo