• শিক্ষা

পবিপ্রবিতে কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে যে তারিখে

  • শিক্ষা

ফাইল ছবি

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিত্র সিরাতুন্নবী (সা.) ও জুলাই বিপ্লবের চেতনায় কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পবিপ্রবির টিএসসি চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হবে। 

পবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে  এই কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা আয়োজিত হবে। কাওয়ালী ও নাশিদ সন্ধ্যায় মঞ্চ মাতাবে ঢাকা থেকে আগত কলরব শিল্পী গোষ্ঠী, শিল্পী মাহমুদ হুজাইফা,পটুয়াখালীর রুহামা শিল্পী গোষ্ঠী এবং পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পরিচিত শিল্পীবৃন্দ।

আয়োজক কমিটির অন্যতম সদস্য নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃ ফরিদুল ইসলাম বলেন, ছাত্রজনতার অজস্র রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীনতা। স্বাধীনতা পরবর্তী বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতিক ধারার যাত্রা শুরু করার প্রয়াসে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আশা করি, আগামীতেও বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চার এই ধারা অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের মেধা, মনন এবং সৃজনশীলতার বিকাশ ঘটবে।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo