• লিড নিউজ
  • জাতীয়

ঢাকাসহ সারাদেশে আজও বৃষ্টি থাকবে: আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্থল নিম্নচাপের প্রভাবে গত দুইদিন ধরে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দেশের উপকূল দিয়ে ঢুকে স্থল নিম্নচাপ হয়ে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কক্সবাজারের। নিম্নচাপের প্রভাবে ঢাকায় শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনভর বৃষ্টি হয়েছে, যা রাতেও অব্যাহত ছিল। বৃষ্টিপাতের এ ধারা রোববারও (১৪ সেপ্টেম্বর) অব্যাহত থাকতে পারে।

রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে, ২২৩ মিলিমিটার। 

সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম  বলেন, ঢাকাসহ সারাদেশে আজও বৃষ্টি থাকবে। কাল (সোমবার) থেকে কমতে পারে। সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল রয়েছে।

এদিকে, সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন অঞ্চল। তাতে পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। অনেক এলাকার মানুষ নতুন করে আবার আশ্রয়কেন্দ্রে ছুটছেন। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোগান্তি আরো বেড়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মন্তব্য (০)





image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

image

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ...

image

‎আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হক...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট...

  • company_logo