ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক শাহীন শিকদারের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১২টায় ভুরুঙ্গামারী শহরের কলেজমোড়ে এ মানববন্ধন করেন তারা। একই সাথে উপজেলা বিএনপিতে পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারীদের নিয়ে আহ্বায়ক কমিটি করার অভিযোগ তুলে ওই কমিটি বাতিল করে নতুন কমিটি করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র-যুব নেতা ও বিএনপি সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, সাবেক যুবদল সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, সাবেক উপজেলা যুবদল সভাপতি ইফতেফারুল ইসলাম শ্যামাসহ অনেকে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক শাহীন শিকদারের নাম বিকৃত করে জালিয়াতির মাধ্যমে বহিস্কার করার প্রতিবাদ ও বহিস্কারাদেশ প্রত্যাহারসহ নতুন কমিটি করার দাবী তুলে বক্তব্য রাখেন বক্তারা।
নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...
নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...
নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...
নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

মন্তব্য (০)