• গণমাধ্যম

পটুয়াখালীতে পুলিশ সুপারের সাথে জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে  জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। ২ সেপ্টেম্বর  সোমবার বিকাল ৩.৩০ সময়  পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, চাঁদাবাজ ও  মাদকদ্রব্য নির্মূলে তার নেতৃত্বে গুরত্ব সহকারে পুলিশ দায়িত্ব পালন করবে। এবিষয়ে সাংবাদিকদের আস্বস্ত করেছেন পুলিশ সুপার। তিনি আরও বলেন, বর্তমানে অনেক স্কুল শিক্ষার্থীরা ব্যপক অপরাধে জড়িয়ে যাচ্ছে, এবিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। এই সভায় যা আলোচনা হয়েছে আপনাদের লেখার মাধ্যমে অভিভাবকরা সচেতন হবে, এবিষয়ে সাংবাদিকদের ভূমিকা অনেক। 

আইন শৃঙ্খলা রক্ষার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।এ সময় বিভিন্ন  বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন,  পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সাথী পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সেক্রেটারি বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফ ,সহ-সভাপতি কাইয়ুম উদ্দীন জুয়েল, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলাপ্রতিনিধি মো,জলিলুর রহমান সোহেল, কার্য নির্বাহী সদস্য এনটিভি ও যুগান্তরের প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, কার্যনির্বাহী সদস্য মোঃ লোকমান মৃর্ধা ও দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, পাঠাগার সম্পাদক দৈনিক আনন্দ বাজার পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি মু,হেলাল আহম্মেদ রিপন,দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার মু,জিল্লুর রহমান জুয়েল সদস্য আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মহিবুল্লাহ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা এসময় সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের (এস.এ...

image

জামালপুরের দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা...

জামালপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জামালপুরে পা...

image

জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক রমজান আলীর ম...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির ...

image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

  • company_logo