• রাজনীতি

মাইনোরিটি বলে মানুষের ঘারে চেপে একটি চক্র মুসলমানদের বেইজ্জত করতে চায়: ফরিদপুরে জামায়াতের আমির 

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি: দূর্গাপুজাকে কেন্দ্র করে কোন মতলববাজ সমাজের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে । 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে ঘাতকদের হাতে কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার পথে  রবিবার ( ১ লা সেপ্টেম্বর ) সকাল ৭টায়  ফরিদপুর শহরতলীর মুন্সী বাজার বাইপাস এলাকায় যাত্রা বিরতিতে এ কথা বলেন।

তিনি বলেন,শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। মাবুদের দরবারে শুকরিয়া সাড়ে ১৭ বছর যে যন্ত্রনা জাতির বুকের মধ্যে চেপে ছিল তিনি তা দুর করে দিয়েছেন। আকাশে এখনও কাল মেঘ আছে আল্লাহ যেন তা সরিয়ে দেন। আকাশ যেন ফর্সা হয় দিনের আলোয় যেন বাংলাদেশ ঝলমল হয়ে উঠে।

সাম্প্রদায়িক ‌ সম্প্রীতির দেশ বাংলাদেশ সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পুজা আসতেছে সে ব্যাপারে আমরা সজাগ থেকে পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব। যাতে কোন মতলববাজ আমাদের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে। ৫ আগষ্টের পর আমরা যে দায়িত্ব পালন করেছিলাম সে দায়িত্ব আবারও পালন করা লাগতে পারে আপনারা সতর্ক থাকবেন। উলামা এবং ইসলামীদল গুলো অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে

যারা মাইনরিটি মাইনোরিটি বলে মানুষের ঘারে চেপে মুসলমানদের বেইজ্জত করতে চায় তারা বসে নেই,  এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এ দুস্কৃতিকারিরা যেন ফাকতালে কোন অঘটন ঘটাতে না পারে শৃংখলা নষ্ট করতে না পারে সে জন্য সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে ইনশাল্লাহ।

 

এ সময় ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন,নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওয়াহাব, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারী ইব্রাহিম মুনতাজির তাকিম সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo