• অর্থনীতি

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্কঃ সরকারের পতনের প্রেক্ষাপটে পাচারকারীরা দেশ থেকে বিপুল অর্থ সরিয়ে নিচ্ছে বা নেওয়ার পাঁয়তারা করছে, এমন আশঙ্কায় নগদ টাকা উত্তোলনের সীমা ঠিক করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। গত ৮ আগস্ট ব্যাংক থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। পরে গত ১১ আগস্ট থেকে এই টাকা তোলার সীমা বাড়িয়ে ২ লাখ পর্যন্ত করা হয়েছিল। এরপর টাকা তোলার সীমা আরেক দফা বাড়িয়ে ৩ লাখ পর্যন্ত করা হয়। এবার আরও এক দফা বাড়িয়ে সেটা ৪ লাখে উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক।শনিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

আজ রোববার থেকে ব্যাংকের গ্রাহকরা এক হিসাব থেকে নগদ ৪ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়মে টাকা তোলা যাবে।সূত্র বলছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলনে সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এজন্য এখন থেকে এক হিসাব থেকে ৪ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

মন্তব্য (০)





image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

১

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

২

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

image

‎দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

৪

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জান...

image

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত ...

৫

নিউজ ডেস্ক : বাংলা কিউআর পেমেন্ট নিয়ে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য ব...

  • company_logo