• শিক্ষা

পবিপ্রবিতে বিজয় মিছিল ও দোয়া 

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: রক্ত দিয়ে কেনা স্বাধীনতা, রক্ত দিয়ে হলেও রক্ষা করবো এই স্লোগান সামনে রেখে  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজয় মিছিল এবং শহিদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল ৪টায় পবিপ্রবির মুক্ত বাংলার পাদদেশে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে উক্ত বিজয় মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খালিদ হাসান মিলুর সঞ্চালনায় বিজয় মিছিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো: জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

বিজয় মিছিল পরবর্তী সভায় প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, বাংলাদেশ আর আগের মতো থাকবে না শিক্ষার্থীদের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটিয়ে এক নতুন বাংলাদেশ বিনির্মান হবে।

ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো: জিল্লুর রহমান বলেন, বিজয় মানুষের সুখ, স্বস্তি এবং ভাবনার জগৎ  উন্মোচন করে দেয়। কিন্তু আমাদের এই বিজয় পাশাপাশি সহস্রাধিক তাজা প্রাণ হারানোর ক্ষতও নিয়ে এসেছে। তবে সকলকে সতর্ক থাকবে কোন কুচক্রী মহল যেন সুশীল সেজে এসে আমাদের বিজয়কে কলুষিত করতে না পারে।

রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, শিক্ষার্থী আছে বলেই বিশ্ববিদ্যালয় আছে আর বিশ্ববিদ্যালয় আছে বলেই আমরা শিক্ষকরা আছি। আর শিক্ষার্থী-শিক্ষকদের সেবার জন্য রয়েছে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তাই সকলক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তারা যেন কোন প্রকার হয়রানির স্বীকার না হয় সেটা নিশ্চিত করা হবে।

নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষার্থী হাফেজ মো: ফরিদুল ইসলামের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। বিজয় মিছিলের পূর্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক  সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য শিক্ষার্থীরা রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি জমা দেন।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo