• লিড নিউজ
  • শিক্ষা

বদলা নয়, আমরা চাই বদলে দিতে

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধিঃ আমরা ইতোপূর্বে স্বৈরাচারের শাসনামলে দেখেছি যে দুর্নীতি, অনিয়ম এবং বিচার বিভাগের অস্থিরতা আমাদের দেশকে পিছিয়ে দিয়েছে। এক কথায় পুরো জাতিকে জিম্মি করে শোষণ করা হয়েছে। তবে আমাদের চাওয়া বদলা নয়, বরং আমরা চাই বদলে দিতে। ছাত্র-জনতার এই অভ্যুত্থান থেকে সকল রাজনৈতিক দলগুলোর নেতাদের শিক্ষা নেওয়া উচিত যে এই নতুন প্রজন্ম কোন স্বৈরাচারকে সহ্য করেনি এবং ভবিষ্যতেও করবে না। 

এই পরিবর্তন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাস্তবায়িত হতে হবে প্রশাসনের প্রতিটি স্তরে। দুর্নীতি, অযৌক্তিক নিয়মনীতি এবং বিচার বিভাগের সংস্কারে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপের লক্ষ্য হল আমাদের বর্তমান সিস্টেমকে পরিবর্তন করা এবং একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, এবং  নতুন বাংলাদেশ গড়ে তোলা।  

আমরা বিশ্বাস করি, এই পরিবর্তন আনার মাধ্যমে দেশবাসী এক নতুন দৃষ্টিভঙ্গি পাবে। আমরা সবাই মিলে এগিয়ে যাব, যেখানে প্রতিটি মানুষ ন্যায়বিচার, সমতা এবং সুশাসনের অধিকার লাভ করবে। আশা করা যায়, বাংলাদেশের ভবিষ্যত হবে আরও উজ্জ্বল। পরিবর্তন আনার এই প্রতিশ্রুতি আমাদেরকে শক্তিশালী, মর্যাদাপূর্ণ এবং উন্নত জাতিতে পরিণত করবে।

দেশপ্রেমিকদের এই প্রচেষ্টায় শামিল হয়ে আমরা একসাথে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।সেই সাথে তিনি তরুণ প্রজন্ম ও দেশবাসীকে সবসময় সচেতন থাকতে হবে। কোন অপশক্তি যেনো আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ ও কেড়ে নিতে না পারে সেদিকে সবসময় কড়া নজর রাখতে হবে।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo