ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসা নিতে চলতি মাসে বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি মাল্টিপল ডিজিজ সেন্টারে লিভার প্রতিস্থাপনসহ জটিল সমস্যাগুলোর চিকিৎসা করাবেন তিনি। তাঁর দেশি-বিদেশি চিকিৎসক, পরিবারের সদস্য এবং দলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য এর আগে পুরো শরীর চেকআপ করে খালেদা জিয়ার অন্য জটিলতাগুলো কমিয়ে আনতে হবে বলে জানা গেছে।
চিকিৎসকদের মতে, প্রথমেই লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই শারীরিক অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশে যাবেন। তবে কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন– তা এখনও চূড়ান্ত হয়নি।
নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...
নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...
নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...
নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

মন্তব্য (০)