• লাইফস্টাইল

কচুপাতায় চিংড়ি ভাপা সুস্বাদু রেসিপি-

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ কচুপাতা আর চিংড়ির মেলবন্ধনের কথা কে না জানেন? চিংড়ি কুচো করে কচুপাতা দিয়ে ভর্তা করলে গরম ভাতের সঙ্গে জমে বেশ। চাইলে এবার বানিয়ে ফেলতে পারেন কচুপাতায় চিংড়ি ভাপা। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক প্রণালি- 

উপকরণ

দুধকচু পাতা- ৮ আটি
ছোট চিংড়ি- ২০০ গ্রাম
কাঁচা মরিচ বাটা- ৫০ গ্রাম
নারকেল কোরা বাটা- অর্ধেক মালা
সরষে বাটা- ১০০ গ্রাম
সর্ষের তেল- ২০০ গ্রাম
লবণ, চিনি, হলুদ- পরিমাণমতো

প্রণালি

কড়াইতে ১৫০ গ্রাম তেল গরম করুন। চিংড়িগুলো লবণ-হলুদ মেখে এই তেলে হালকা করে ভাজুন। পানি শুকিয়ে গেলে এতে নারকেল বাটা আর কাঁচা মরিচ বাটা দিয়ে নেড়েচেড়ে নিন। এবার এর মধ্যে কুচানো কচুপাতা দিন। ঢাকনা দিয়ে মাঝেমধ্যে নাড়তে থাকুন। 

পাতা নরম হয়ে এলে আর পানি শুকিয়ে এলে এতে সরষে বাটা আর পরিমাণমতো লবণ, চিনি মিশিয়ে নেড়েচেড়ে নিন। কিছুক্ষণ দমে রাখুন। পুরো পানি টেনে আসলে ওপর দিয়ে বাকি ৫০ গ্রাম তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে দারুণ জমবে এই পদ। 

মন্তব্য (০)





image

‎কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্...

১

‎লাইফস্টাইল ডেস্ক: ১২ বছর বয়সেই যেসব শিশু নিজেদের স্মার্...

image

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

২

নিউজ ডেস্ক : কিশমিশ ভেজানো পানির জনপ্রিয়তা এখন বিদেশেও ছড়িয়ে গিয়েছে। ত্...

image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

৩

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

৪

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৫

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

  • company_logo