• শিক্ষা

শিক্ষার্থীদের এক দফা দাবি, রাজনীতি মুক্ত বাকৃবি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা রাজনীতি মুক্ত ক্যাম্পাসের জন্য এক দফা দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

রবিাবর (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সকল হলের শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই’ স্লোগানে উপাচার্য বাসভবনের সামনে সমাবেত হয়। পরবর্তীতে শিক্ষক কমপ্লেক্সের সামনে শিক্ষক সমিতির সাথে আলোচনা করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের দাবির সাথে একমত প্রকাশ করেন শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। নতুন প্রশাসন আসলে সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওযার বিষয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

সাধারণ শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা রাজনীতির ক্ষমতার অপব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের উপর শোষণ ও নির্যাতন করেছে।  আমরা সেই নিপীড়নের পুনরাবৃত্তি চাই না। আমরা চাই না অন্য কোনো দলের ছাত্র রাজনীতি ক্যাম্পাসে প্রবেশ করুক। সকল ধরনের রাজনীতি থেকে মুক্ত পরিবেশ চাই।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন,বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে কেউ না থাকায় নতুন কোন নিয়ম জারি করা সম্ভব হচ্ছে না। উপাচার্যসহ গুরুত্বপূর্ণ পদের সকলে পদত্যাগ করায়  প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন প্রশাসন নিযুক্ত হলে শিক্ষার্থীদের দাবি পূরণে কাজ করবে বলে আমার বিশ্বাস। 

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo