• অর্থনীতি

এখন থেকে ২ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না ব্যাংক থেকে

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: এখন থেকে এক‌টি অ্যাকাউন্টে দিনে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না।নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা এ বেধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক দুই লাখের বে‌শি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনও পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।এর আগে গত বৃহস্পতিবার এক লাখ টাকার বেশি নগদ উত্তোলন করতে পারে‌ননি গ্রাহক। ওই দিন বলা হয়ে‌ছিল শুধু বৃহস্প‌তিবারে জন‌্য নির্দেশনা দেওয়া হয়ে‌ছিল।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়।

মন্তব্য (০)





image

আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা

নিউজ ডেস্ক : আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রে...

image

ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ড...

image

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য রফতানি বেড়েছে ১৫% ‎

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি ...

image

জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ ...

নিউজ ডেস্কঃ জ্বালানি তেল আমদানিতে নির্দিষ্ট কোনও একটি ক...

image

‎৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ডলার

নিউজ ডেস্কঃ চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ১১৪ কোটি...

  • company_logo