• শিক্ষা

বাকৃবির হলগুলোতে ভাঙচুর, লুটপাট

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের কয়েকটি আবাসিক হলে বহিরাগতদের ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়াও বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলামের বাসভবনে ভাঙচুর ও আগুন লাগার ঘটনাও ঘটেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের পর বাকৃবি ও এর আশেপাশে আনন্দ মিছিল শুরু হয়। এর ফাকে কিছু বহিরাগত বিশ্ববিদ্যালয়ের আবাসিক কয়েকটি হলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। 

প্রাথমিকভাবে জানা যায়, শহীদ নাজমুল আহসান হল থেকে প্রায় ২২ টি, বঙ্গবন্ধু শেখ মুজিব হল থেকে ২ টি মোটর সাইকেল ও সাইকেল চুরি হয়। 

এছাড়াও বাকৃবি ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিভিন্ন আবাসিক হলের নিচতলার বেশকিছু কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ভাংচুর ও আগুন লাগার ঘটনা ঘটেছে।  

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কার্যালয় ও ক্যাম্পাসের বিভিন্ন ম্যুরাল ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের শিক্ষকবৃন্দের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। এ বিষয়ে বাকৃবির সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. এম হারুন-অর-রশিদ বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আমরা বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করে এসেছি। পরিস্থিতি নাজুক হওয়ায় পুলিশকে ফোন দেওয়ার পরও তারা ফোন ধরেনি। তাই আমাদের সোনালী দলের শিক্ষকবৃন্দ আবসিক হলগুলো দেখাশুনার দায়িত্ব নিয়েছেন। ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo