• শিক্ষা

পুলিশের হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে পুলিশের হেফাজতে থাকা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে বুধবার রাতে নটর ডেম কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজসহ অন্তত ১৯টি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দেন। তাদের দাবি গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা পরীক্ষায় বসবেন না। 

যদিও এসব বিবৃতি বা ঘোষণার সঙ্গে সব শিক্ষার্থী একমত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এর প্রেক্ষিতে আজ শিক্ষা মন্ত্রণালয় গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের আইনি সহায়তা দেওয়ার কথা জানালো।

এদিকে, চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া শুরু হবে বলেও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo