• কূটনৈতিক সংবাদ

 বাংলাদেশ থেকে আম রপ্তানির অনুমোদন দিয়েছে চীন

  • কূটনৈতিক সংবাদ

ফাইল ছবি

 নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে আম রপ্তানির অনুমোদন দিয়েছে চীনা সরকার। ঢাকার চীনা দূতাবাস সোমবার (২৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে।

 চীনা দূতাবাস জানায়, বাংলাদেশি তাজা আম চীনে রপ্তানির অনুমোদন পেয়েছে। চলতি বছরের ১০ জুলাই বেইজিংয়ে দুই দেশের নেতাদের সামনে ‌‘বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির জন্য ফাইটোস্যানিটারির প্রয়োজনীয়তাবিষয়ক প্রটোকল’ সই হয়।

চীনের বাজারে তাজা আম রপ্তানি শুরু হলে বাংলাদেশের রপ্তানিতে বৈচিত্র্য আসবে বলে আশা প্রকাশ দেশটি।

বাংলাদেশের আম রপ্তানির বিষয়ে চীনের শুল্ক বিভাগের এ ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে বাংলাদেশের উন্নত জাতের আম চীনের বিশাল ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা বাংলাদেশকে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার পরস্পরের জন্য সুফল বয়ে আনবে।

মন্তব্য (০)





image

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ র...

image

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে ...

নিউজ ডেস্ক : জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প...

image

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...

image

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...

image

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...

  • company_logo