• লিড নিউজ
  • অর্থনীতি

সবজি বাজারে অস্থিরতা দাম বেড়েছে দ্বিগুণ

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: সরবরাহে সংকট থাকায় বাজারে বেড়েছে শাক-সবজিসহ নিত্যপণ্যের দাম। চাহিদার তুলনায় যোগান কম থাকায় কোনো কোনো পণ্যের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এতে একদিকে যেমন সাধারণ মানুষ বিপাকে পড়েছেন, তেমনি কমেছে বিক্রি। বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি বেগুন (লম্বা) মানভেদে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সারাদেশে কারফিউ জারির আগে প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা। কারফিউ জারির আগে প্রতিকেজি ধুন্দুল ৪০ টাকা বিক্রি হলেও এখন ৩০ টাকা বেড়ে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কারফিউয়ের আগে প্রতিকেজি ঝিঙা ৫০ টাকা কেজিতে বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৮০ টাকা। প্রতিকেজি করলা ৮০ টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা। ১৬০ টাকা থেকে বেড়ে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকা। ৫০ টাকা কেজির শসা ও পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা। ৫০ টাকা কেজি দরের চিচিঙ্গা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

এছাড়া বাজারে কারফিউয়ের আগে ৪০ টাকা কেজির ঢেঁড়স ৬০ টাকা, ৬০ টাকার মুলা ৮০ টাকা, ৬০ টাকার বরবটি ১০০ টাকা, ১৬০ টাকার গাজর ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আজ কিছুটা দাম কমেছে কাঁচামরিচের। কারফিউয়ের আগে বাজারে প্রতি ২৫০ গ্রাম মরিচ ১০০ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়।লাউশাক প্রতি আঁটি ৫০ টাকা, ডাটা শাক ৩০ টাকা, কলমি শাক ১৫ টাকা, লালশাক ২০ টাকা, মুলাশাক ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কারফিউয়ের আগে এসব শাকের দাম আঁটিপ্রতি ৫ থেকে ১০ টাকা কম ছিল।

সারাদেশ থেকে সবজি আসতে না পারায়  সংকট দেখা দিয়েছে। এই সুযোগে পাইকারি বিক্রেতারা প্রতিটি সবজির পাল্লা (৫ কেজি) বেশি দামে বিক্রি করছেন। ফলে বাধ্য হয়েই আমরা বেশি দামে বিক্রি করছি। অতিরিক্ত দামের কারণে অনেক ক্রেতাই দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন। অনেকেই আবার চাহিদার তুলনায় অল্প পরিমাণে সবজি কিনে বাসায় ফিরছেন।বাজারে সব জিনিসে যেন আগুন লেগেছে। সবমিলিয়ে মানুষ ভালো নেই। মানুষ যে একটু সবজি খাবে সে উপায়ও নেই। সবকিছু দ্রুত স্বাভাবিক হোক, নাগালের মধ্যে আসুক, এটাই প্রত্যাশা।

মন্তব্য (০)





image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

১

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

২

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

image

‎দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

৪

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জান...

image

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত ...

৫

নিউজ ডেস্ক : বাংলা কিউআর পেমেন্ট নিয়ে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য ব...

  • company_logo