• শিক্ষা

কোটা সংস্কারে রাষ্ট্রপতি বরাবর পবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাস ও ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। 

রোববার  (১৪ জুলাই) সকাল ১০ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণ পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। পদযাত্রা শেষে সকাল ১২ টায় কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে  মামলা প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির বরাবর লিখিত স্মারকলিপিটি পটুয়াখালী জেলা প্রশাসক (অতিরিক্ত)  যাদব সরকার এর কাছে প্রদান করেন। এসময় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাস ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

স্মারকলিপি প্রদান শেষে পবিপ্রবি শিক্ষার্থী সৈয়দ ইমাম হোসেন স্বাধীন বলেন, "মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের অনুরোধ থাকবে দ্রুত সংসদের অধিবেশন আহ্বান করে এই কোটা বৈষম্য নিরসন করেন। সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হচ্ছে তা বন্ধ এবং ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের করেন।" 

এসময় শিক্ষার্থীরা আরও বলেন, "সাধারণ শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সঠিকভাবে কোটা সংস্কার ও মিথ্যা মামলা প্রত্যাহার করলেই সারা দেশের ছাত্র সমাজ পড়ার টেবিলে ফিরে যাবে।"

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo