• লিড নিউজ
  • শিক্ষা

বাকৃবিতে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ময়মনসিংহ বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন (বিএএ) উদ্যোগে দেশব্যাপী আয়োজিত ১৯তম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ময়মনসিংহ বিভাগের প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৭জুলাই)  সকাল  সাড়ে ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বিজ্ঞানচর্চা কেন্দ্র বাকৃবি শাখার সার্বিক সহযোগিতায় ওই অলিম্পিয়াডের আয়োজন করেছে বিএএ।

জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ১০০ মার্কের পরীক্ষা ও রকেট তৈরী করার মধ্য দিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় শেরপুর, নেত্রকোনা, জামালপুর ও ময়মনসিংহের জুনিয়র (১৪ থেকে ১৫ বছর, স্কুল পর্যায়) ও সিনিয়র (১৬ থেকে ১৮, কলেজ পর্যায়) ক্যাটাগরিতে প্রায় ১১০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা শেষে সিনিয়র ক্যাটাগরি থেকে ২০জন ও জুনিয়র ক্যাটাগরি থেকে ৪০জন শিক্ষার্থীকে বাছাই করে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন, বাকৃবির গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগ অধ্যাপক কাজী শেখ ফরিদ ও বিজ্ঞানচর্চা কেন্দ্রে কেন্দ্রীয় সংগঠক তানজিলা ঋতু।

মশহুরুল আমিন বলেন, মহাকাশ বিষয়ে সারা দেশে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি করার মূল উদ্দেশ্যে এস্ট্রোঅলিম্পিয়াড আয়োজিত করা হয়েছে। এ বছর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ৪০ থেকে ৫০টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে আগামী ৩ অগাস্ট ঢাকায় জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo