• শিক্ষা

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্সূমচী পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-পাবনা মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় কোটা বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে বসে পড়েন তারা। সেখানে কোটা বাতিলের দাবিতে বক্তব্য দেন শিক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। এতে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।

শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতার এত বছর পরও কোটা ব্যবস্থা মেনে নেয়া যায় না। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। ২০১৮ সালে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছিল। আবার কোন উদ্দেশ্য এটা বহাল হলো তা অজানা। এটা মেনে নেয়া যায় না। কোটা ব্যবস্থা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে সামান্য সময়ের জন্য মহাসড়কে বসেছিল। পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে তুলে দিলে তারা ক্যাম্পাসে ফিরে যান।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo