• শিক্ষা

শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে: খাদ্যমন্ত্রী

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের নিজের বিবেককে কাজে লাগিয়ে মানব সেবায় আত্ননিয়োগের আহবান জানান। শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। বই আর বালিসকে আপন করতে হবে। মাদক ও মোবাইলের অপব্যবহার হতে নিজেদের বিরত রাখার কঠোর সংকল্প থাকতে হবে।অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সন্তানরা যেন অসৎ সঙ্গে না জড়ায় সেদিকে লক্ষ্য রাখবেন।

সন্তানদের ডিজিটাল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন শেখাতে হবে। মোবাইলের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের উপকারের পরিবর্তে ক্ষতি বেশি করে এটা বোঝাতে হবে। এসময় শিক্ষার্থীদের সাবজেক্ট পছন্দের ক্ষেত্রে তাদের পছন্দ ও পারদর্শিতাকে গুরুত্ব দেওয়ার আহবান জানান তিনি।

 পরে প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৬০জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী,অভিভাবক ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল। 

সদর উপজেলা চেয়ারম্যান মাহবুবুল হক কমল, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, এফবিসিসিআই এর পরিচালক  ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল এবং জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo