• গণমাধ্যম

নওগাঁয় হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে উধাও সাংবাদিক!

  • গণমাধ্যম

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে রেখে উধাও হয়েছেন এক সাংবাদিক। রোববার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ওই নারীর নাম সূচনা আক্তার (৩৪)। তিনি উপজেলার পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক এমএ রাজ্জাকের স্ত্রী। ঘটনার পর সাংবাদিক এমএ রাজ্জাক হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে গা ঢাকা দিয়েছেন।মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মেশকাত রায়হান বলেন, গত বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে অসুস্থ অবস্থায় সূচনা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। সতিনের সঙ্গে ঝগড়া লেগে তিনি একসঙ্গে ৪০টি প্যারাসিটামল ট্যাবলেট খেয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। অতিরিক্ত ওষুধ সেবনের বিষক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।

সাংবাদিক এমএ রাজ্জাকের মা ফাতেমা বেগম বলেন, ‌‘পুত্রবধূ সূচনা আক্তারের বাবার বাড়ি ঢাকায়। ঈদের দুদিন পর সূচনা আমাদের বাড়িতে আসে। কিন্তু বাড়িতে ছেলে রাজ্জাকের আরও একজন স্ত্রী থাকায় দুই সতিনের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে পুত্রবধূ সূচনা একসঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।’

বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, নিহত সূচনার মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সূচনার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের (এস.এ...

image

জামালপুরের দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা...

জামালপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জামালপুরে পা...

image

জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক রমজান আলীর ম...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির ...

image

আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আঃ রউফ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...

image

‎সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : ত...

নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

  • company_logo