• লিড নিউজ
  • শিক্ষা

সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৩০ জুন)। এবার পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন।

চলতি মৌসুমে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ৯ জুলাই থেকে আগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রথম দিন সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে না গিয়ে বিকেল ৫টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফ করবেন।

প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এইচএসসি পরীক্ষা ২০২৪-এর সকল পরীক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৪ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণনম্বর ও পূর্ণসময়ে অংশগ্রহণ করবে।

সাধারণ শিক্ষা বোর্ডসমূহে তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন থেকে শুরু হয়ে ১১ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে। মাদরাসা শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন থেকে শুরু হয়ে ১১ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন থেকে শুরু হয়ে ১৮ জুলাই শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই থেকে শুরু হয়ে ৪ আগস্ট শেষ হবে।

৯ হাজার ৪৬৩টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭২৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সেই সিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৪টি আর মোট কেন্দ্র বেড়েছে ৬৭টি।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে এবার এসএসসি পরীক্ষার্থী ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৩ হাজার জন এবং ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন জন। এসব পরীক্ষার্থীরা ৪ হাজার ৮৭০টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭২৫টি কেন্দ্রে পরীক্ষায় বসবে।

মাদরাসা শিক্ষা বোর্ডর অধীনে আলীম পরীক্ষায় পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৮৮ হাজার ৭৬ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৪৮৪ জন। এসব পরীক্ষার্থী ২ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেবে ৪৫২টি কেন্দ্রে।

কারিগরি শিক্ষা বোর্ডর অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯ জন এবং ছাত্রী ৬৫ হাজার ৪২৪ জন। এসব পরীক্ষার্থী মোট ১ হাজার ৯০৮টি প্রতিষ্ঠান থেকে ৭০৭টি কেন্দ্রে পরীক্ষা বসবে।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo