• অর্থনীতি

যেসব এলাকায় বন্ধ আছে ব্যাংক আজ

  • অর্থনীতি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার সাধারণ নির্বাচন ও বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদের উপনির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা এবং সব আর্থিক প্রতিষ্ঠান, শাখা ও বুথ বন্ধ রয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) ও আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) পৃথক বিজ্ঞপ্তিতে বুধবার বন্ধ রাখার বিষয়টি জানায়। 

ডিওএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেওয়া ১৯ জুনের প্রজ্ঞাপন মোতাবেক ২৬ জুন নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভার সাধারণ নির্বাচন ও বরিশাল জেলার গৌরনদী পৌরসভার মেয়রের শূন্যপদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। যার কারণে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অপরদিকে ডিএফআইএমের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষ্যে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সব ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের আগে মধ্যরাত অর্থাৎ ২৫ জুন দিবাগত মধ্যরাত ১২টা হতে ২৬ জুন দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক চলাচল বন্ধ থাকার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মন্তব্য (০)





image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

১

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

২

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

image

‎দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

৪

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জান...

image

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত ...

৫

নিউজ ডেস্ক : বাংলা কিউআর পেমেন্ট নিয়ে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য ব...

  • company_logo