• শিক্ষা

ঈদের ছুটির পর প্রথম দিনই অর্ধদিবস কর্মবিরতিতে বাকৃবির শিক্ষকরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র ঈদুল আজহার ১২ দিনব্যাপী ছুটি শেষে আজ মঙ্গলবার (২৫ জুন) থেকে নিয়মিত ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।

তবে ক্লাস-পরীক্ষা শুরুর দিনই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন বাকৃবির শিক্ষকরা যা আগামী বৃহস্পতিবার (২৭ জুন) পর্যন্ত চলবে।

এছাড়া বাকৃবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তানভীর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ২৬ ও ২৭ জুনও প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এছাড়া রবিবার (৩০ জুন) পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তবে শুধুমাত্র ফাইনাল পরীক্ষাসমূহ কর্মবিরতি কর্মসূচির আওতামুক্ত থাকবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ২৭ জুন পর্যন্ত বাকৃবির সকল শিক্ষক সম্মিলিতভাবে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। এছাড়া ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। যদি ৩০ জুনের মাঝে শিক্ষকদের দাবি পূরণ না হলে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে। 

এর আগে গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলে তখন থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলন করে যাচ্ছিল বাকৃবির শিক্ষক সমিতি। দাবি আদায় না হওয়ায় আজ থেকে তারা আবারও অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলমান থাকবে। 

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo