ছবিঃ সিএনআই
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: রক্ত মাংসে গড়া তাদের শরীর কিন্তু তবুও ভিন্নতা তাদের আচরণে। জীবন যাপনের পদ্ধতি স্বাভাবিক মানুষের থেকে আলাদা করে রেখেছে তাদের । জীর্ণ শরীর নিয়ে শুয়ে থাকা এমন মানুষ বছর কিংবা যুগের পর যুগ ধরে এসব পাগল ও অসহায় মানুষেরা পড়ে আছে রাস্তায়। শীত গ্রীষ্ম ও বর্ষার প্রতিকূল আবহাওয়াতে টিকে থাকতে কষ্ট হলেও মুখ ফুটে বলতে পারে না কষ্টের কথা।
এসব অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষদের কথা চিন্তা করে ৪ শতাধিক মানসিক ভারসাম্যহীন রোগী ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে মাদারীপুর জেলার শিবচরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) শিবচর শাখা।
বুধবার (১৯ জুন) সকাল ১০ টা থেকে শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, দুঃস্থ এবং সড়কে পড়ে থাকা মানসিক রোগী ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করে এই সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) এর কেন্দ্রীয় পরিচালক (শিক্ষা প্রশিক্ষণ) আবুল খায়ের খান, শিবচর শাখার সহ সভাপতি হুমায়ুন কবির, সহ সভাপতি মো: খোকা মাদবর, আয়োজন কমিটির আহ্বায়ক মো: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন, কার্যকরী সদস্য মো: বাদশা মুন্সি, সদস্য মাহবুবুর রহমান, স্বর্ণা আক্তার, সুবর্ণা আক্তার, রাসেল মিয়া, মো: আরিফ মোল্লা, শিল্পী আক্তার, রুবেল মোড়ল, মাসুদ রানাসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় পরিচালক ( শিক্ষা প্রশিক্ষণ ) আবুল খায়ের খান বলেন, আমাদের আশেপাশে এমন অনেক মানসিক ভারসাম্যহীন মানুষ রয়েছে যাদের দেখার কেউ নেই। পরিবার থেকে বিচ্ছিন্ন এসব মানুষেরা রোদ বৃষ্টির মাঝেও সড়কে পড়ে থাকে। এসব দুর্দশার চিত্র দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে। এরপর তাদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে ৪ শতাধিক মানুষের মাঝে রান্না করা বিরিয়ানির প্যাকেট ও বিশুদ্ধ খাবার পানি, মোজো ও টি শার্ট বিতরণ করি। ইনশাআল্লাহ আগামীতে আমাদের এই ধারা অব্যহত রাখব।
নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরের কাটলায় বাড়ীর ...
লালমনিরহাট প্রতিনিধি: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা&rd...
গাজীপুর প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’-এই প্রতিপা...
পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

মন্তব্য (০)