ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটি পাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা । আগামীকাল ১৩ জুন থেকে ২৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস,পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।
বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে আরো জানা যায়, বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টার শুধুমাত্র ঈদের দিন এবং ঈদের পরের দিন বন্ধ থাকবে। এছাড়া খামার ব্যবস্থাপনা শাখা, ডেয়রি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ত্ব খামার গবেষণাগার, উদ্যানতত্ত্ব খামার, ফিশফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ এন্ড ওয়ার্কশপ, বোটানিক্যাল গার্ডেন, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, পাওয়ার হাউজ, পানি সরবরাহ শাখা, যন্ত্র সংরক্ষণ শাখা, স্বাস্থ্য প্রতিষেধক শাখা ও আইসিটি সেলের কাজ ন্যূনতম সংখ্যক কর্মচারীর সাহায্যে চালু থাকবে।
এছাড়া ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে।
নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...
নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...
নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

মন্তব্য (০)