ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নওগাঁর আত্রাইয়ের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৪ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (৯ জুন) সন্ধ্যার দিকে তাদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এ বিষয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুলবুল হোসেন বলেন, স্কুল চলাকালে হঠাৎ করেই ৭ম শ্রেণি পড়ুয়া মুশফিকা, মাহিলা, রাবেয়া এবং সাদিয়া আক্তার নামে ৪ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাদেরকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ওই শিক্ষার্থীরা এর আগে গত বছরও প্রায় ২-৩ বার একইভাবে অসুস্থ হয়ে পড়েছিল। ভ্যাপসা গরমে হয়ত অসুস্থ হয়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কানিজ মাহমুদা বলেন, অসুস্থ হয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৪ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। অতিরিক্ত গরমে পানিশূন্যতা হয়ে এমনটি হতে পারে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...
নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...
নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

মন্তব্য (০)