• রাজনীতি

আওয়ামী লীগ নেতৃত্বধীন ১৪ দলের সভা আজ

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ নেতৃত্বধীন ১৪ দলের সভা আজ। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর ইস্কাটনে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ‍ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সর্বশেষ ২৩ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে জোটের শরিকেরা ১৪ দলের কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন। জোটের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। তবে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, জোট আছে, জোট থাকবে। 

এর আগে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাসভবনে একাধিক বৈঠক হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আশানুরূপ আসন ছাড় পায়নি ১৪ দলের শরিকেরা। এতে নাখোশ ছিলেন নেতারা। এরপর থেকেই জোটের প্রাসঙ্গিকতা আছে কি না, সে প্রশ্ন তোলেন শরিকেরা। এমন পরিস্থিতির মধ্যে আজকে সভায় বসবে ১৪ দলের শরিকরা। এতে জোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। জোটের পরবর্তী কর্মসূচির ঘোষণাও আসতে পারে আজকের সভা থেকে। 

 

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo