• শিক্ষা

ফুলবাড়ীয়া মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের যাত্রা শুরু

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ,কে,এম মাহবুবুল আলম রতন বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষের যাত্রা শুরু করেছেন।এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল রাজ্জাক এডভোকেট ও ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা কর্মচারী ও একাদশ শ্রেণির  শিক্ষার্থীরা।

জানা যায় গতকাল রোবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রী কলেজ দুইহাজার সালে প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল রাজ্জাক এডভোকেট।সেই থেকে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ আলী সরকার এ প্রতিষ্ঠানের কান্ডারী হিসেবে গুরুবার বহন করে আসছেন। নিরলস পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে দীর্ঘ ১০ বছর বিনা পারিশ্রমিকে তিল তিল করে  এ কলেজ গড়ে তুলেন।এ ঝাক তরুণ মেধাবী শিক্ষক -শিক্ষিকাকে নিয়ে শত প্রতিকূলতা জয় করে আজ প্রতিষ্ঠানটি উপজেলার শত শত শিক্ষার্থীর গর্বের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আলী সরকার গত ২৫ মে ২০২৪ সালে ষাট বছর পূর্ণ করে অবসর জনিত কারনে  ছুটিতে গেলে গভর্নিং বডি বিধি মোতাবেক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ,কে,এম মাহবুবুল আলম রতন কে ২৬মে থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতে চিঠি দেন।সে মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রথম দিনে কলেজ চত্বরে ফলজ ও বনজ গাছ লাগিয়ে প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ গ্রহণ করেন।

পরে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল রাজ্জাক এডভোকেট ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ,কে,এম মাহবুবুল আলম রতনকে হাতে ধরে সকল শিক্ষক - শিক্ষিকার সামনে দায়িত্বরত চেয়ারে তাকে আসীন করেন।

এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন,সকলের সহযোগিতা পেলে যে কোন চেলেঞ্জ খুব সহজেই মোকাবেলা করে সঠিক সুন্দররের পথে আমরা এগিয়ে যেতে পারবো। 

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo