• রাজনীতি

বাংলাদেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াত তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছেঃ নানক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াত তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের যেকোনো ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। তাদের এই বিষদাঁত ভেঙে দিয়ে আমরা বাংলাদশের মানুষ এগিয়ে যাব বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (২২ মে) দুপুর ১২টার দিকে দিনাজপুর ও রংপুরের ব্যবসায়ী এবং দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যাওয়ার আগে সৈয়দপুরে তিনি একথা বলেন।  

বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছি। আপনাদের দোয়ায় ভবিষ্যতেও আমরা এই অপশক্তির বিরুদ্ধে জয়লাভ করব।

এর আগে বিমানবন্দরে অবতরণের পর বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুলেল শুভেচ্ছা জানান সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আমিনুল ইসলাম, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম, দিনাজপুর পৌর আওয়ামী লীগ, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, বিহারি ক্যাম্প উন্নয়ন কমিটিসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় বিমানবন্দরে জাহাঙ্গীর কবির নানককে শুভেচ্ছা ও স্বাগত জানাতে রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরের স্থানীয় কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo