• অর্থনীতি

পাটের উৎপাদন বাড়াতে মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের আহবান

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ পাট চাষী এবং পাট শিল্পকে রক্ষার জন্য আজ বুধবার বিকালে দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাট চাষী, চাউল কল মিল মালিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি।

মন্ত্রী বলেন, বছরে দেশে ৮০ থেকে ৮৫ লাখ বেল পাট উৎপাদিত হয়। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন পাট রফতানি করে ১ হাজার মিলিয়ন মার্কিন ডলার আয় করা হয়।

পাটজাত নানান পণ্যের চাহিদা বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, পাটখড়ি থেকে চারকল, কম্পিউটারের কালি তৈরি করে বছরে ১০ হাজার কোটি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। এজন্য পাট চাষের আহবান জানিয়েছেন তিনি।  পাটবীজের সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, চাহিদার মাত্র দেড় শতাংশ বীজ দেশে উৎপাদিত হয়। আমদানি নির্ভরতা কমাতে সংশ্লিষ্টদের প্রতি আবহান জানিয়েছেন পাট মন্ত্রী নানক। পাশাপাশি ধান চাল উৎপাদনকারি দিনাজপুর এবং নওগাঁসহ ১৮ জেলার সংশ্লিষ্টদের পাটের বস্তা ব্যবহারের তাগিদ দিয়েছেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জাকারিয়া জাকা এমপি, সিদ্দিকুল আলম সিদ্দিক এমপি, পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, পাট অধিপ্তরের মহা পরিচালক জিনাত আরা, পুলিশ সুপার শাহ ইফতার আহমেদ এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য ব্যবসায়ী নেতা সহিদুর রহমান মোহন পাটোয়ারী, চেম্বারের সভাপতি রেজা হুমায়ন ফারুক চৌধুরী শামিম প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।

মন্তব্য (০)





image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

১

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

২

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

image

‎দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

৪

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জান...

image

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত ...

৫

নিউজ ডেস্ক : বাংলা কিউআর পেমেন্ট নিয়ে গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির জন্য ব...

  • company_logo